ক্যাম্পাসের স্থবিরতা দূরীকরণে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি বশেফমুবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের 

Post Image

বশেফমুবিপ্রবি প্রতিনিধি: জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়।

   

এ সময় কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহাদ আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকার কারণে আমরা পরীক্ষা দিতে পারছি না। আমাদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমেও বিভিন্ন সমস্যা হচ্ছে তাই আমরা চাই উপাচার্য, রেজিস্ট্রার সহ যে সকল দায়িত্বশীল পদ গুলো খালি আছে অতিসত্বর নিয়োগ দেওয়া হোক।  

কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অনার্স ২য় বর্ষের আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ রাফির সাথে কথা বললে তিনি বলেন, আমাদের উপাচার্য না থাকাতে সময়মতো পরীক্ষা না হওয়ার কারণে আমরা সেশন জটের সম্মুখীন হচ্ছি। এছাড়া আমাদের হলের জ্বালানি সংকট সহ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছি তাই অতি দ্রুত আমাদের একজন উপাচার্য দরকার। 

একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি বলেন উপাচার্য না থাকার কারণে যে পরীক্ষা বিলম্বিত হচ্ছে এতে আমাদের সেশন জটের দেখা দিয়েছে। আমরা চাই অতি দ্রুত এমন একজন উপাচার্য নিয়োগ দেওয়া হোক যে আগে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না এবং  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নেয়া হোক। তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক যাতে অন্য কোন রাজনৈতিক দল পরবর্তীতে ক্ষমতায় আসলেও কোন ব্যক্তির নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা না হয়।

ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু আল মোস্তাইনের সাথে কথা বললে তিনিও বলেন আমাদের যত দ্রুত সম্ভব একজন উপাচার্য প্রয়োজন। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস সাত্তারের সাথে কথা বললে তিনি বলেন, আমরা শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার একটি পরিবেশ সৃষ্টি করলেও আমরা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছি। হলগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিগত ৩ মাসের জ্বালানী খরচ বকেয়া আছে।শিক্ষক-কর্মচারীদেরও বেতন বিগত ২ মাস ধরে আটকে আছে। উপাচার্য নিয়োগ হলেই এসব সমস্যাগুলো থেকে বের হওয়া যাবে।


শেয়ার করুন

0 coment rios: